এম আবু হেনা সাগর,ঈদগাঁও
কক্সবার্তা ডট কম।।
মায়ানমার রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদের উদ্যোগে শান্তিপূর্ণ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১ ডিসেম্বর বাদে আসর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাসস্টেশনে ওলামা পরিষদ নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ লোকজনও পোস্টার, ব্যানারসহকারে এ মানব বন্ধনে অংশ নেন।
দীর্ঘ লাইন জুড়ে এ মানব বন্ধনটি দূর পাল্লার যানবাহন সহ লোকজনের মাঝে নজর কেড়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতাবাদী সকল মানুষের সমর্থনে বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদের আয়োজনে এ মানববন্ধনটি সম্পন্ন হয়।
মায়ানমার সরকার মুসলিম নির্যাতন বন্ধ করুন, করতে হবে। বাংলাদেশ সরকার সীমান্ত খুলে দিন, অসহায় নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিন, আল্লাহ আপনাদের আশ্রয় দিবেন বলে উক্ত মানববন্ধনে উল্লেখ করা হয়।
এ মানব বন্ধনকে ঘিরে ঈদগাঁও বাজারসহ আশপাশ এলাকায় পোস্টারে ছেয়ে গেছে।