এ বি এম ফজলুর রহমান :
চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গডকাল বৃহস্পতিবার ভোরে সিরাজগঞ্জ শহরের সেন্ট্রাল হাসপাতালে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে হাসপাতালের চিকিৎসক ও নার্স পলাতক। এ ঘটনায় নবজাতকের পরিবারের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
নিহত নবজাতকের বাবা আবু বকর জানান, গতকাল বুধবার বিকেলে স্ত্রী ফাতেমার প্রসব বেদনা শুরু হলে শহরের বাহিরগোলা সেন্ট্রাল হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় ডা. আনজুমান ইসলাম তাঁকে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন। ভর্তির পর আজ ভোরে স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। এ সময় হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ডাকলেও তাদের কাউকে পাওয়া যায়নি। প্রায় এক ঘণ্টা পর একজন নার্স এসে বাচ্চা প্রসবের চেষ্টা করেন। কিছুক্ষণ পর ফাতেমা ছেলে সন্তান প্রসব করেন। এর পরই তার মৃত্যু হয়।
শিশুটির মৃত্যুর জন্য ডা. আনজুমান ইসলামের অবহেলাকে দায়ী করে আবু বকর জানান, হাসপাতালে শিশুদের অক্সিজেনের ব্যবস্থা নেই। স্ত্রীর যখন সন্তান প্রসব করবে তখন হাসপাতালে কোনো চিকিৎসক ও নার্স ছিলেন না। বিষয়টি তদন্ত করে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবিও জানান তিনি।
ntv
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু, নার্স ও চিকিৎসক পলাতক
Rating: 5
Reviewed By: Unknown