বিডি টুয়েন্টি ফোর লাইফ :
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রথম শ্রেণির ঠিকাদার ফরিদ উদ্দিন আহমেদকে গলা কেটে হত্যা করেছে দূর্বত্তরা। সোমবার রাতে হত্যার পর তার লাশ ফেলে দেয়া হয় বাড়ির পাশের পুকুরে। সে উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই গ্রামের আব্দুল মজিদ মাস্টারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভারই গ্রামের আব্দুল মজিদ মাস্টারের ছেলে ফরিদ উদ্দিন স্থানীয় কাগমারি পাড়া এলাকার একটি ডালের ফ্যাক্টরিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো ফরিদ উদ্দিন সোমবার সকালে বাড়ি হতে তার কর্মস্থলে চলে যায়। পরে ওইদিন রাতে সে আর বাড়ি ফিরেনি। মঙ্গলবার সকালে তার লাশ বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা তার বাড়ির লোকজনদের খবর দেয়।
ফরিদ উদ্দিনের স্ত্রী লিজা বেগম জানান, আমার স্বামী সোমবার সকালে বাড়ি হতে তার কর্মস্থল কাগমারি পাড়ায় চলে যায়।
রাত অনেক হয়ে গেলে আমি তার মোবাইলে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। মাঝে মধ্যেই কাজের চাপে সে বাড়ি আসতোনা। পরে মঙ্গল সকালে আমি বিভিন্ন জায়গায় তার খোঁজ নিতে থাকি। এসময় আমাদের বাড়ির কাজের লোক আমাকে জানায়, ফরিদ ভাইয়ের প্যান্ট ও শার্ট বাড়ির পাশে পুকুরে পাড়ে আছে। একথা শুনে আমি দৌড়ে ওই জায়গায় গিয়ে তার পরিহিত প্যান্ট শার্ট পড়ে থাকতে দেখতে পাই। পরে আশ পাশে খোঁজ নিতে থাকি। পুকুরে তার লাশ ভাসতে দেখে আমি চিৎকার দেই। পরে লোকজন ছুটে এসে আমার স্বামীর লাশ পুকুর থেকে উদ্ধার করে। আমার স্বামী নিরপরাধ ছিলো। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার
Rating: 5
Reviewed By: Unknown