• Latest News

    প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিল আর নেই

    অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি
    ওয়া....রাজিউন)। জানা গেছে, রাজধানী গুলশান ২ নম্বরের অল কমিউনিটি ক্লাবে একটি অনুষ্ঠানে যাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
    ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে মাহবুবুল হক শাকিল অন্যতম ছিলেন। মাহবুবুল হক শাকিল আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ছিলেন।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত মেয়াদে বিশেষ সহকারী (মিডিয়া) ও উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন এক সময়কার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি এই ছাত্রনেতা। শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর।
    ১৯৬৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা আইনজীবী ও মা শিক্ষক। আইনজীবী স্ত্রী ও শাকিলের সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে।
    l*db

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিল আর নেই Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান