• Latest News

    চট্টগ্রামে ২৯,৩০,৩১ ডিসেম্বর বিশ্ব ইজতেমা, প্রস্তুতি এগিয়ে চলছে


    চট্টগ্রাম সংবাদদাতা :
    চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামে ইজতেমার কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রতিদিন শত শত মানুষ ইজতেমার কাজে নিয়োজিত রয়েছে। স্থানীয় ও দুরদুরান্তের লোকজন অংশ নিচ্ছে প্যান্ডেল নির্মাণ কাজে। চারিয়া গ্রামের বিশাল শত শত একর কৃষি জমিতে এই প্রথম চট্টগ্রাম জেলার ইজতেমা অনুষ্টিত হবে। ২৯,৩০,৩১ ডিসেম্বর তিন দিনের ইজতেমার জন্য তৈরি করা হচ্ছে প্যান্ডেল,টয়লেট,অযুখানা, গোসলের জন্য পানির হাউস,খাবার পানি,ইলেকট্রিক।
    সোমবার সরেজমিন দেখা যায়,ইজতেমার যাতায়াতের জন্য হাটহাজারী মেডিকেল গেইট থেকে ৪ কিঃ মিঃ মধ্যে সড়কের দু’পাশে কেটে ফেলা হচ্ছে বড় বড় সওজ এর গাছ,প্রধান সড়কের পাশে ভরাট করে সড়কের প্রস্তও বড় করা হচ্ছে। যাতায়াতের জন্য রাস্তার কাজ পুরোদমে চলতেছে সংস্কার কাজ। বিনাশ্রমে এই কাজে অংশগ্রহণ করতেছেন মাদ্রাসা,কলেজ,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ চট্রগ্রামের বিভিন্ন থানার ধর্মপ্রাণ মুসলমান শিশু,যুবক,বৃদ্ধ এবং বিভিন্ন পেশাজীবী লোকজন।
    ইজতেমা মাঠের কাজ দিন দিন কমে আসতেছে তাই যারা এখনও কাজে শরীক হতে পারেন নাই বরকতের জন্য অন্তত সকল কাজ থেকে পারেগ হয়ে ১ ঘন্টার জন্য কাজে শরীক হয়ে নিজেকে সৌভাগ্যবান ব্যাক্তির তালিকায় নিজের নাম লিপিবদ্ধ করতে চায়। যারা টংঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমার জন্য যেতেন। তখন জনের তৈরি করা সবকিছু ব্যবহার করে ইজতেমা শেষ করে চলে আসতেন। কিন্তু চট্রগ্রামের ইজতেমা নিজেদের পাশে সৌভাগ্যর প্রতিক হয়ে চলে আসায় নিজে যতটুকু পারছেন কাজে শরীক হয়ে বুঝার চেষ্ঠা করছেন কতটুকু এই কাজে হেকমত এবং বরকত আছে। অনেকে ইতিমধ্য এই বরকতের অংশীদার হতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছেন।
    এটা একটা দ্বীনি নবীওয়ালা কাজ।একমাত্র মহান আল্লাহর রাজী খুশির জন্য বিভিন্ন কষ্ঠ সহ্য করে নিরভে-নিভৃতে এক ধ্যানে এক মনে কাজ করে যাচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
    এই বিশাল জমায়েতে চট্রগ্রামের মুসলিম তওহীদি জনতা বাদেও অনেক দেশের বিদেশী মুসলমান মেহেমান বৃন্দ উপম্তিত হবেন।
    ইজতেমার বৈশিষ্ট্য হচ্ছে কোন প্রকার মাইকিং,লিফলেট,ফেস্টুন, ব্যানার করা হবে না।
    কোন ওয়াজিন কোন সময় হেদায়তের বয়ান করবেন মঞ্চ থেকে তার নামও ঘোষণা করা হবে না।ওয়াজিনরা বয়ানে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর নবীর গুণগাণ,ঈমানী কথাবার্তা বলবেন।
    লক্ষ লক্ষ মানুষের সমাগমে কোন প্রকার হৈ চৈ চোখে পড়ে না,কারো গোসল করতে,নামাজ পড়তে,খাওয়া-দাওয়া করতে,ঘুমাতে,বাথরুম করতে,অযু করতে সমস্যা হয় না।একে অপরের জন্য সাহায্য করতে প্রস্তুত হয়ে যায়।
    সমবেত মুসল্লীরা ছোট ছোট কাফেলা বেধে কুরআন,হাদীসের কথা আলোচনা করবেন,বেশী থেকে বেশী জিকির করেন।
    আল্লাহ আল্লাহ ধ্বনীতে গোটা ময়দান প্রকম্পিত হয়ে উঠে।
    সমবেত কাফেলার সদস্যরা আল্লাহর দেওয়া জান,মাল,সময় ব্যায় করে এই ইজতেমার মাঠে ৩ দিনের জন্য উপস্তিত হবেন এবং অনেকে নিজে দ্বীনের শিক্ষা শিখার জন্য এবং অপরের কাছে দ্বীন প্রচারের উদ্দেশ্য ৩ দিন,১০ দিন,২০ দিন,১ চিল্লা,৩ চিল্লা এবং ১ বছরের জন্য বের হন। c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চট্টগ্রামে ২৯,৩০,৩১ ডিসেম্বর বিশ্ব ইজতেমা, প্রস্তুতি এগিয়ে চলছে Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান