রাইহানুল কবির, ঈদগাঁও :
কক্সবাজার জেলার ঈদগাহ আওতাধীন তিন ওয়ার্ডের তথা কালিরছড়া উত্তর পাড়া, ভূতিয়ার পাড়া, চর পাড়া, শিয়া পাড়া, মাছুয়াখালী, সাত ঘরিয়া পাড়া, চান্দেরঘোনা, এই ৩টি ওয়ার্ডের মধ্যে ৩টি প্রাথমিক বিদ্যালয়, ৪টি নূরানী ও ৫টি ব্র্যাক প্রাথমিক স্কুল থাকলেও একটি উচ্চ মাধ্যমিক স্কুল নাই যার কারণে দীর্ঘ পথ অতিক্রম করে ঈদগাহ বাজার প্রাঙ্গনে ওইসব বিদ্যালয়গুলোতে যেতে হচ্ছে। এতে অভিভাবক যেমন চিন্তিত থাকছে তেমনি ঝরে পড়ার হার ও বেশি। কালিরছড়ার এক শুভ পন্তি মতে, তিনটি প্রঃ বিঃ, ৪টি প্রঃ নূরানী ও ৫টি ব্র্যাক এই সব প্রাথমিক বিদ্যালয়গুলোতে শতভাগ পাশের হার থাকলে ও উচ্চ মাধ্যমিকে ভর্তি হওযার সময় ৮০% ভাগ ছাত্র-ছাত্রী ঝরে পড়ছে কারণ অভিভাবকরা এত দুরে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দিতে চাচ্ছে না এবং গ্রামের অভিভাবক এত সচেতন ও নয়। অপরদিকে বাংলাদেশ সরকার “শতভাগ শিক্ষার হার জাতির জন্য অহংকার”। এই শ্লোগান ধারা চললেও প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাশের পর কাছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় না থাকায় কর্মক্ষেত্রে ছেড়ে দিচ্ছে এইসব অভিভাবকরা। তাই পঞ্চম শ্রেণী পড়–য়া ছাত্র-ছাত্রীদের দাবী তিনটি ওয়ার্ডের মধ্যবর্তী কালিরছড়ায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দিবে এই সরকার এবং অভিভাবকরাও এই স্বপ্ন দেখেন। প্রঃ বি ও নুরানীর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা ও এই দাবী মহৎ দাবী বলে সম্মতি দেন। আমার মতে, বাংলাদেশ সরকার যদিও এই চার হাজার (প্রায়) ছাত্র- ছাত্রীর জন্য একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় না দেয় তাহলে জাতির পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ শিক্ষা যেমন জাতির মেরুদন্ড তেমনি একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় জাতির মেরুদন্ডের কারখানা।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চার হাজার ছাত্র-ছাত্রীর দাবী ঈদগাহ কালিরছড়ায় নতুন উচ্চ বিদ্যালয়
Rating: 5
Reviewed By: Unknown