কক্সবার্তা ডেস্ক :
টেকনাফ উপজেলার নাফ নদের চারটি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা মুসলমানদের বহনকারী ১১টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময়ে নৌকাগুলো ফেরত পাঠানো হয়।
বিজিবির ভাষ্য, প্রতিটি নৌকায় ১০ থেকে ১২ জন রোহিঙ্গা ছিল।
টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রোধ করা হচ্ছে। টহল জোরদার করা হয়েছে।
কক্সবাজার বিজিবি-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, উখিয়ার বিভিন্ন এলাকা দিয়ে অনুপ্রবেশকালে ১৯ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।
এর আগে গতকাল বুধবার নাফ নদের তিনটি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা মুসলমানদের বহনকারী পাঁচটি নৌকা মিয়ানমারে ফেরত পাঠায় বিজিবি।
মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে কয়েক দিন ধরে বহু রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে। এরই মধ্যে অনেকে বাংলাদেশ অনুপ্রবেশ করেছে। অনেককে ফেরত পাঠানো হয়েছে।
মিয়ানমারের সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ‘দাঙ্গা থামাতে’ গিয়ে নিহত হয়েছে প্রায় ৯১ রোহিঙ্গা।
nu
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: নাফ নদী থেকে রোহিঙ্গাবাহী ১১ নৌকা ফেরত
Rating: 5
Reviewed By: Unknown