• Latest News

    চকরিয়ায় পুত্রশিশুকে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে আপোষনাম তৈরির চেষ্টা


    অলি উল্লাহ্ রনি, চকরিয়াঃ
    চকরিয়ায় মা ও শিশুপুত্রকে উঠিয়ে নিয়ে শিশুকে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে স্টাম্পে দস্তখত আদায় করে মামলার আপোষনামা সৃষ্টি চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানাগেছে চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের উত্তর লক্ষ্যারচর চর পাড়া এলাকার মৃত ছিদ্দিক আহমদের কন্যা খালেদা বেগম স্বামীর সাথে মনোমালিন্যা হওয়ার কারনে বাপের বাড়িতে অবস্থান করে। পাশ্ববর্তী নারী লোভী মৃত মোজাফ্ফর আহমদের পুত্র বেলাল হোছাইন খালেদা বেগমকে যৌন উত্তেজনা মূলক কথা উক্ত্যাক্ত করে আসছিল। এতে মহিলা রাজি না হওয়ায় চড়াও হয়ে গত ১০ সেপ্টম্বর রাত ৮টার দিকে রান্নাঘরে কাজ করার সময় যৌন মানসে বেলাল হোছাইন ঢুকে খালেদাকে ঝাপড়াইয়া ধরে টানা হেছড়া করে। এ সময় তাহার সু-চিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসলে ওই দুর্বৃত্ত পালিয়ে যায়। স্থানীয়ভাবে বিচার-মিমাংসা চেষ্টা করেও ব্যার্থ হয়ে গত ১৯ সেপ্টম্বর কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইবোনালে মামলা দায়ের করে নির্যাতিত মহিলা। এ ঘটনায় মামলা প্রত্যাহার করিয়ে নিতে না পারায় বেলাল হোছাইন ও তার স্বজনেরা ক্ষিপ্ত হয়ে ২৭ নভেম্বর চকরিয়া মা ও শিশু হাসপাতাল থেকে আয়া পদের চাকুরী শেষ করে বাড়ি ফেরার জন্য ভবন থেকে নিচে নামার সাথে সাথেই বেলাল হোছাইনের নের্তৃত্বে উৎপেতে থাকা ওমর ফারুখ, মোজাম্মেল হক ও ওসমানসহ দূর্বত্তের দল তাদেরকে উঠিয়ে নিয়ে যায়। নির্যাতিত খালেদা সাংবাদিকদের জানান তার শিশুপুত্র রমজান আলী (৮) কে আলাদা কক্ষে জিম্মি রেখে হত্যার ভয় দেখিয়ে নন জুড়িসিয়াল স্টাম্পে দস্তখত আদায় করে মামলার আদেশ নামা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় খালেদাও তার পরিবারের সদস্যরা আতংঙ্খের মধ্যে রয়েছে। এমনকি নির্যাতিত খালেদা বর্তমানে বাপের বাড়িতে তাদের ভয়ে থাকতে না পেরে অন্যত্রে আশ্রয় নিয়েছে। এলাকার সচেতন লোকজন ও পরিবারের সদস্যরা দূর্বত্তদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে দাবী জানান।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় পুত্রশিশুকে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে আপোষনাম তৈরির চেষ্টা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান