• Latest News

    টেকনাফের মার্কিন হত্যা মামলার আসামী ইয়াবাসহ ঢাকায় গ্রেপ্তার

    সংবাদদাতা:
    টেকনাফের মার্কিন হত্যা মামলার আসামী ছিদ্দিক আহমদ ঢাকায় ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছে।
    রবিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় মুগদা সদর থানা এলাকা থেকে মাদ্রক দ্রব্য অফিসের একটি টিম তাকে আটক করে।
    মুগদা মাদকদ্রব্য অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (গোয়েন্দা) মনির উজ্জামান তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
    মাদদ্রেব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রেপ্তার ছিদ্দিক আহমদ টেকনাফে ইয়াবা ছিদ্দিক নামে পরিচিত। তিনি টেকনাফ নাজির পাড়া এলাকার মৃত নজির আহমদের পুত্র।
    মাদকদ্রব্য কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৩’শ পিস ইয়াবাসহ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মুগদা থানায় আরো একটি মাদক মামলা রয়েছে বলে তিনি জানান।
    উল্লেখ্য, ছিদ্দিক আহমদ টেকনাফের আলোচিত মার্কিন হত্যা মামলার এজাহারভূক্ত আসামী। এছাড়া তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সাফায়েত আহমদ। তিনি জানান ছিদ্দিক টেকনাফের অপরাধ জগতের গডফাদার।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: টেকনাফের মার্কিন হত্যা মামলার আসামী ইয়াবাসহ ঢাকায় গ্রেপ্তার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান