• Latest News

    রিয়াজের শততম বিয়ে!!

     

    বাংলা ছবির অত্যন্ত জনপ্রিয় নায়ক রিয়াজ। সঙ্গে রোমান্টিক তকমাটা আছে। তাই ছবিতে প্রেম-ভালোবাসার পর কিন্তু বিয়েও করতে হয়েছে ঢের! তা কতটি বিয়ে করতে হয়েছে- ভাবতে পারেন?
    তার আগে রিয়াজের ছবির পরিসংখ্যানটা দেওয়া যাক।
    নন্দিত এ নায়ক এখন পর্যন্ত ১৭০টিরও বেশি বাংলা ছবিতে অভিনয় করেছেন। যার প্রায় সবই রোমান্টিক।
    এরমধ্যে প্রায় ১০০টি ছবিতে ‌তাকে ‌‘কবুল' বলতে হয়েছে। এমন তথ্য নিশ্চিত করেছেন রিয়াজ নিজেই।
    চলচ্চিত্রে শততম বিয়ে করা মানুষটির অনুভূতি কেমন, তা জেনে নেওয়া যাক। ‘তথ্যটি ঠিকই আছে। তবে এ বিষয়ে শততম না হলেও কাছাকাছি আছি আমি। আসলে আমার অভিনীত ছবিগুলোই এমন। তাই এমনটা হয়ে গেছে! অনুভূতিটা ঠিক বুঝতে পারছি না’।’
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: রিয়াজের শততম বিয়ে!! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান