কলিম উল্লাহ কলি, মহেশখালী :
মহেশখালী শহীদ জিয়া উপকূলীয় ফাউন্ডেশনের পরিচ্ছন্ন ও পরিশ্রমী সাধারণ সম্পাদক এবং কক্সবাজার জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য এড. এইচ এন আশেকুর রহমানের জানাযা সম্পন্ন হয়েছে।
১৮ ডিসেম্বর রবিবার, দুপুর ২.০০ ঘটিকায় কালারমারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্টিত হয়। হাজারো জনতা জানায় অংশগ্রহণ করে।
এডভোকেট আশেকুর রহমান ছিলেন মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের অফিসপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা, মরহুম মাস্টার হাবিবুর রহমানের প্রথম পুত্র। তিনি মৃত্যুকালে মা, এক ভাই ও বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। উক্ত জানাযায় মহেশখালীর সর্বস্থরের মানুষসহ রাজনৈতিক ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত সকলেই মরহুমের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মহেশখালীতে এড. আশেকের নামাজে জানাযা সম্পন্ন
Rating: 5
Reviewed By: Unknown