• Latest News

    সবাই আমার পায়ে দড়ি বেঁধে রাখতে চায় : এরশাদ

    কক্সবার্তা ডেস্ক :
    জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখতে চায় সবাই। এমনটাই অভিযোগ করলেন তিনি। বললেন, ‘কেউ আমার ওপর সুবিচার করেনি। সবাই আমাকে পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখতে চায়। এই দড়ি ছিড়ে ফেলতে হবে।’
    বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে দলটির প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির মহাসমাবেশ উপলক্ষে দলটির ঢাকা মহানগর দক্ষিণ এ সভার আয়োজন করে।
    সম্প্রতি উচ্চ আদালতে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা সচল হওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, ‘এক মাস আগে আমার বিরুদ্ধে আবার নতুন মামলা চালু হয়েছে। প্রতিটি সময় আমার শঙ্কায় কাটে। আসলে সবাই চায় এরশাদকে পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখতে। এ দড়ি ছিড়ে ফেলতে হবে।’
    সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ‘২৬ বছর আগে ক্ষমতা ছেড়েছি। যেদিন থেকে ক্ষমতা ছেড়েছি সেদিন থেকেই দুঃখের সাগরে ভাসছি। কোনো কূলকিনারা পাইনি।’
    ঐক্যবদ্ধ জাতীয় পার্টি গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি শক্তিশালী জাতীয় পার্টিই আমাকে দুঃখের সাগর থেকে মুক্তি দিতে পারে। কারণ দুর্বলের সঙ্গে কেউ হাত মিলায় না।
    আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির মহাসমাবেশে বিপুল লোক সমাগম হবে উল্লেখ করে তিনি বলেন, ‘মহাসমাবেশে লাখ লাখ লোকের সমাগম ঘটিয়ে প্রমাণ করতে হবে জাতীয় পার্টি ফেলনা নয়। শক্তিশালী রাজনৈতিক দল।’
    -জাগো নিউজ (ফাইল ছবি)

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: সবাই আমার পায়ে দড়ি বেঁধে রাখতে চায় : এরশাদ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান