• Latest News

    কক্সবাজার হোটেল মোটেল জোন এলাকায় ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

    ইমাম খাইর, সিবিএন:
    কক্সবাজার শহরের কলাতলী হোটেল মোটেল জোন এলাকায় সড়কের দুই পাশ দখল করে গড়ে ওঠা অন্তত ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এ সময় অবৈধ দখলকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় দায়েরকৃত ৯ মামলায় ১৬ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে দখলকারীদের সতর্কও করেছে অভিযানকারীরা।
    বুধবার (২১ ডিসেম্বর) দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভূমি) পংকজ বড়ুয়া এবং ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবু সালাম চৌধুরীর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় কক্সবাজার পৌরসভার প্রতিনিধি, সদর মডেল থানার পুলিশ ও ১০ আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
    এলাকার একটি সুত্রে জানা গেছে, এসব দখলকারীদের কাছ থেকে মাসিক হারে মাসোহারা নিয়ে থাকে স্থানীয় কয়েকজন প্রভাবশালী। তাদের কারণে প্রতিনিয়ত হোটেল মোটেল জোন এলাকায় অবৈধ স্থাপনা গড়ে ওঠতে থাকে।
    স্থানীয় ব্যবসায়ীদের দীর্ঘ অভিযোগ, সড়ক দখল করে দুই পাশে অবৈধ দোকানপাট গড়ে ওঠায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হয়। এতেকরে ঘটছে পর্যটক হয়রানীসহ নানা দূর্ঘটনা। ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন অভিযান পরিচালনা করে।
    কক্সবাজার ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু সালাম চৌধুরী জানান, পর্যটন নগরীর সৌন্দর্য রক্ষা সকলের দায়িত্ব। একশ্রেণীর দখলবাজরা সড়ক দখল করে দোকানপাট বসায়। এতে যানজটসহ সাধারণ পথচারীরা হয়রানীর শিকার হচ্ছে।
    তিনি বলেন, পর্যটন মৌসুমে দেশী বিদেশী অতিথিদের কথা বিবেচনা করে সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত অভিযান চালানো হয়েছে। প্রথম দিনের অভিযানে ছোট বড় মিলে অন্তত ১৫টি দোকানঘর-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। প্রাথমিক শাস্তিস্বরূপ দখলদারদের কাছ থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান দল। প্রতিদিন এ অভিযান অব্যাহত থাকবে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজার হোটেল মোটেল জোন এলাকায় ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান