• Latest News

    মহেশখালীতে তালা লাগিয়ে পেট্রোল দিয়ে মারার চেষ্টায় ভাইয়ের বাড়িতে আগুন

    কলিম উল্লাহ, মহেশখালী :
    মহেশখালী উপজেলার মগরিয়া কাটা আমতলী এলাকায় গভীর রাতে দরজায়  তালা লাগিয়ে একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ভোর রাত ৩ টার দিকে এই অগ্নিকান্ড ঘটানোর পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পারিবারিক বিরোধের জের ধরে এই আগুন ধরিয়ে দেওয়া হয় উল্লেখ করে বাড়ির মালিক মোহাম্মদ হোসেন থানায় লিখিত ভাবে অবগত করে। বাহিরে তালা লাগিয়ে পেট্রোল দিয়ে প্রাণে মারার চেষ্টা করে। মহেশখালীতে  বড়  ভাইয়ের বাড়ী জ্বালিয়ে দিল ছোট ভাই সৈনিক। তবে ফায়ার সার্ভিস বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তারা ধারণা করছেন।
    মহেশখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ধীমান বড়ুয়া জানান রাত ৩ টার পরে তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছার আগেই বাড়িটি প্রায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। তাদের প্রতিবেদনে বাড়িটির দুই লাখ ক্ষতি ও দেড় লাখ টাকা পরিমাণ উদ্ধার হয়েছে বলে জানানো হয়। তাছাড়া বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলেও প্রতিবেদনে বলা হয়। এদিকে থানায় দেয়া লিখিত সংবাদে বাড়ির মালিক জানান তার ভাইদের সাথে বিরোধের জের ধরে এই কাণ্ড ঘটানো হয়। পরিকল্পিত ভাবে বাহির থেকে দরজা আটকিয়ে ও বাড়ির আশপাশে তাদের উদ্ধার করতে লোকজন আসতে না পরার জন্য কাচ ভাঙ্গা ও পেরেক ছিটানো হয়। আগুন ধরে গেলে লোকজন কুড়াল দিয়ে দরোজা ভেঙ্গে তাদের উদ্ধার করে বলেও লিখিত সংবাদে প্রকাশ। মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বনিক বিষয়টি নিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে বলে সাংবাদিকদের জানান।
    na

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মহেশখালীতে তালা লাগিয়ে পেট্রোল দিয়ে মারার চেষ্টায় ভাইয়ের বাড়িতে আগুন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান