কক্সবার্তা ডেস্ক :
(পুরুষ সদস্য)
জেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারে সাধারণ সদস্য পদে নির্বাচিতরা: ১২, ১৩ ও ১৫ নং ওয়ার্ডে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যায়। তারা হলেন শফিক মিয়া (টেকনাফ) এবং নুরুল হক ও শামসুল আলম (রামু)। অন্যদিকে ৩ নং ওয়ার্ড (মহেশখালী) ও ৪নং ওয়ার্ডের (পেকুয়া) সাধারণ সদস্য পদে ভোট গ্রহণ আগের মধ্যরাতে স্থগিত করা হয়। তবে চেয়ারম্যান ও মহিলা সদস্য পদেও ভোট যথারীতি গ্রহণ করা হয়। ১নং ওয়ার্ডে (কুতুবদিয়া) দু’ প্রতিদ্বন্দ্বি প্রার্থী সমান পেয়েছেন। ২নং ওয়ার্ডে (মহেশখালী) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মাস্টার রুহুল আমিন। তিনি ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কামাল উদ্দীন পেয়েছেন ২৯ ভোট। ৫নং ওয়ার্ডে (চকরিয়া) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কমর উদ্দীন আহামদ চৌধুরী। তিনি ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো বদরুজ্জুদা পেয়েছেন ২৫ ভোট। ৬নং ওয়ার্ডে (চকরিয়া) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আবু তৈয়ব। তিনি ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এম. আজিজুর রহমান পেয়েছেন ২৪ ভোট। ৭ নং ওয়ার্ডে (চকরিয়া) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল্ ইসলাম লিটু। তিনি পেয়েছেন তিনি পেয়েছেন ৩৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ২৭ ভোট। ৮ নং ওয়ার্ডে (চকরিয়া) ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অধ্যাপক সোলতান আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোকতার আহমদ (তালা) পেয়েছেন ১৫ ভোট। ৯নং ওয়ার্ডে (ঈদগাঁও) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সোহেল জাহান চৌধুরী। তিনি ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আরিফুর রহমান পেয়েছেন ২৮ ভোট। ১০নং (কক্সবাজার সদর) ওয়ার্ডে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু। তিনি ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বি রুহুল আমিন পেয়েছেন ১৭ ভোট। ১১ নম্বর ওয়ার্ডে (রামু) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামশুল আলম মন্ডল। শামশুল আলম মন্ডল পেয়েছেন ৩৬ ভোট। তিনি পলক বড়–য়া আপ্পুকে পরাজিত করেছেন। তিনি পেয়েছেন ১৯ ভোট। ১৪নং ওয়ার্ডে (উখিয়া) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির চৌধুরী। তিনি ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি খায়রুল আমিন দু’দিন আগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন।
(মহিলা সদস্য)
সংরক্ষিত মহিলা সদস্য পদে পাঁচ আসনের মধ্যে ৫ নং ওয়ার্ডে আশরাফ জাহান কাজল আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান। ১নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মশরফা জান্নাত। তিনি মোট ভোট পেয়েছেন ১০০টি। তার প্রতিদ্বন্দ্বি শিরিন ফারজানা (হরিণ) ৯৩টি ও প্রীতি কণা শর্মা (ফুটবল) একটিও ভোট পাননি। ২নং আসনে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টি মনোনীত আসমাউল হোসনা (ফুটবল)। তিনি ভোট পেয়েছেন ১৩৬টি। তার প্রতিদ্বন্দ্বি উম্মে কুলসুম (দোয়াত-কলাম) ৩৮ ও আওয়ামী লীগ মনোনীত সৈয়দা নিঘাত আমিন (বই) পেয়েছেন ৪৬ ভোট। ৩ নং সংরক্ষিত আসনে ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রেহেনা খানম (ফুটবল)। তার প্রতিদ্বন্দ্বি শাহনা বেগম (হরিণ) ৪, আওয়ামী লীগ মনোনীত ফিরোজা বেগম (দোয়াত-কলাম) ২২, লুৎফুন নাহার (বই) ৭৪ ও আনোয়ারা বেগম (টেবিল ঘড়ি) ৪ পেয়েছেন। ৪নং সংরক্ষিত মহিলা আসনে ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাহমিনা চৌধুরী লুনা ( হরিণ)। তার প্রতিদ্বন্দ্বি হামিদা তাহের (মাইক) ২২, রোমেনা আকতার (টেবিল ঘড়ি) ২৮ ও শাহেনা আকতার পাখি (ফুটবল) পেয়েছেন ৩৬ ভোট।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: জেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারে সদস্য ও মহিলা সদস্যাদের বিজয়ী ফলাফল
Rating: 5
Reviewed By: Unknown