টেকনাফ সংবাদদাতা :
টেকনাফে আগামী শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত টানা ১০ ঘন্টা পুরো উপজেলায় বিদ্যুৎ সারবরাহ বন্ধ থাকবে। কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি টেকনাফ জোনাল অফিসের ডি.জি.এম মো: বাহার উদ্দিন জানান, এক বিজ্ঞপ্তিতে জানায়, টেকনাফ ৩৩/১১ কেভি উপকেন্দ্র ও টেকনাফ-২ (লেদা) উপকেন্দ্রের আওতাধীন সকল বৈদ্যুতিক লাইনের পার্শ্বে অবস্থিত গাছ-পালা কর্তন, লাইন মেরামত ও রক্ষাবেক্ষন কার্য সম্পাদনার জন্য কাল ৩ ডিসেস্বর শনিবার সকাল ৭ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১০ ঘন্টা বিদ্যুৎ সারবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সারবরাহ বন্ধ থাকার কারণে সাময়িক অসুবিধার জন্যও দু:খ প্রকাশ করেন পল্লী বিদ্যুৎ’র ঐ কর্মকর্তা।
c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: টেকনাফে আগামীকাল সারাদিন বিদ্যুৎ থাকবে না
Rating: 5
Reviewed By: Unknown