• Latest News

    উখিয়ায় লম্পট বনপ্রহরী কর্তৃক বিধবা মহিলা ধর্ষণের : আদালতে মামলা


    উখিয়া সংবাদদাতা :
    উখিয়ার দোছড়ী বন বিটের বন প্রহরীর হাতে এক বিধবা মহিলা ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার সকাল ১১ টার দিকে। জানা গেছে, কক্সবাজার দক্ষিন বন বিভাগের উখিয়া রেঞ্জের আওতাধীন দোছড়ী বন বিটের তৎকালীন বন প্রহরী কক্সবাজার খাদ্য গুদাম এলাকার মৃত জালাল আহম্মদের ছেলে মোঃ আব্দুল গণি ওই মহিলাকে দীর্ঘ দিন ধরে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল । সে টেকনাফ রেঞ্জের আওতাধীন মধ্যেম হ্নীলা বন বিট অফিসে বদলী হয়ে গেলেও লম্পট আব্দুল গণি বাগান দেখার কথা বলে গত সোমবার বিধবা মহিলা কে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে পালিয়ে যাওয়ার সময় মহিলা আর্ত চিৎকারে স্থানীয় গ্রামবাসী জড়ো হয়ে তাকে ধরে গণ ধোলাই দিয়ে তার পরনে থাকা বন প্রহরীর পোষাক ও ন্যাশনাল আইডি কার্ডটি নিয়ে পেলে। এ ঘটনায় বিধবা মহিলা মৃত নজির আহম্মদের স্ত্রী হালিমা খাতুন বাদী হয়ে গত ৩০ নভেম্বর বন প্রহরী আব্দুল গণিকে প্রধান আসামী করে কক্সবাজার বিজ্ঞ বিচারক ( জেলা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কক্সবাজার আদালতে একটি ধর্ষনের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে বন প্রহরী আব্দুল গণির বক্তব্য নেওয়ার চেষ্টা করে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে মামলা রুজু করা জন্য উখিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। দোছড়ী বিট কর্মকর্তা আমির হোসেন গজনবী ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে সহকারী বন সংরক্ষক সরওয়ার আলমের নিকট জানতে চাইলে, সে তদন্ত পূর্বক বন কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
    c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: উখিয়ায় লম্পট বনপ্রহরী কর্তৃক বিধবা মহিলা ধর্ষণের : আদালতে মামলা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান