• Latest News

    কক্সবাজার পৌরসভায় দূদকের মামলায় দুই কর্মচারী গ্রেফতার

    কক্সবার্তা ডেস্ক :
    দূর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় কক্সবাজার পৌরসভার দুই কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজারের ঝাউতলা রোডস্থ একটি রেষ্টুরেন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।
    গ্রেফতারকৃতরা হলেন, মহেশখালী উপজেলার মোর্শেদুল ইসলাম (৩৫) ও একই উপজেলার আবদুল করিমের ছেলে জাহেদুল করিম খোকন (৩৩)।
    মোর্শেদ বর্তমানে কক্সবাজার পৌরসভার উচ্চমান সহকারী ও জাহেদ সহকারী কর আদায়কারী হিসেবে কর্মরত রয়েছেন। তাদের উভয়ের বিরুদ্ধে দূর্নীতি দমন কমিশনের ৫টি মামলা রয়েছে।
    তৎমধ্যে ২টির চার্জশীট হয়েছে। বাদবাকী ৩টি মামলা তদন্তাধীন রয়েছে। তারা এ মামলায় দীর্ঘদিন পলাতক ছিল। তারা ছাড়াও এ মামলায় আরো তিন আসামী পলাতক রয়েছে।
    অভিযানে নেতৃত্বে দেন, দূর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক অজয় কুমার সাহা।
    গ্রেফতারকৃতদের কক্সবাজার থানা হেফাজতে রাখা হয়েছে।
    sbc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজার পৌরসভায় দূদকের মামলায় দুই কর্মচারী গ্রেফতার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান