• Latest News

    শহীদ দৌলতের কবরে পূষ্পমাল্য অর্পন করছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ

    কক্সবার্তা ডেস্ক :
    ১৯৮৭’র স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ দৌলত খানের শাহাদাত বার্ষিকী ও শহীদ দৌলত দিবস উপলক্ষে চকরিয়া উপজেলা কোনাখালী দৌলত খাঁনের পারিবারিক কবরস্থানে জেলা আওয়ামীলীগ পক্ষে থেকে পুষ্পমাল্য অর্পন ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান জননেতা রেজাউল করিম, জেলা আওয়ামী লীগ সদস্য এ.টি.এম. জিয়াউদ্দিন চৌধুরী, সদস্য আমিনুর রশিদ দুলাল ও সদস্য মিজানুর রহমানের নেতৃত্বে চকরিয়া ও মাতামুহুরী উপজেলা এবং পৌরসভা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কবরে পুষ্পমাল্য অর্পন ও দোয়া মাহফিল অংশ গ্রহণ করেন। এর পর মাতামুহুরী সাংগঠনিক উপজেলা কৃষকলীগ, চকরিয়া পৌর আওয়ামীলীগ, উপজেলা ছাত্রলীগ, ৯০ এর ছাত্র আন্দোলন পরিষদ কবরে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরবর্তীতে চকরিয়া থানা সেন্টারে বটতলায় ৯০ এর ছাত্র আন্দোলন পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্ততায় জননেতা রেজাউল করিম বলেন বঙ্গবন্ধু হত্যা সামরিক শাসকদের ক্ষমতা দখল মুক্তিযুদ্ধের বাংলাদেশ অস্থিত্বের সম্মুখীন হয়ে পড়েছিল। তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে জনগনকে সাথে নিয়ে তীব্র আন্দোলনের মাধ্যমে সাময়িক শাসক এরশাদ সরকারের পতন গঠায়। সেই গণতান্ত্রিক আন্দোলনে সেলিম, দেলোয়ার, মোজাম্মেল, দীপালী শাহ, ময়েজ উদ্দীন, তাজুলসহ অগণিত শহীদের সাথে চকরিয়া ছাত্রলীগ নেতা দৌলত খাঁন পুলিশের গুলিতে জীবন দিয়েছিল। তিনি বলেন দৌলতখানের লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক অসম্প্রদায়িক মুক্তিযোদ্ধের সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মধ্য আয়ের দেশ এবং উন্নত দেশ গড়তে পারলে শহীদ দৌলত খানের প্রতি যথাযথ মর্যাদা দেওয়া হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৯০ এর ছাত্র আন্দোলন পরিষদ চকরিয়া শাখার সভাপতি জামাল উদ্দীন জয়নাল। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সদস্য এ.টি.এম. জিয়াউদ্দিন চৌধুরী, সদস্য আমিনুর রশিদ দুলাল, সদস্য মিজানুর রহমান, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, পেকুয়া উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জহিরুল ইসলাম, সহ-সভাপতি ও বিশিষ্ট শ্রমিকনেতা ফজলুল করিম সাইদী, সহসভাপতি সৈয়দ আলম, আবু মুছা, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, পৌর কৃষকলীগ সভাপতি সুলাল কান্তি সুশীল, আ’লীগ নেতা মিফতাব উদ্দিন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শওকত হোসেন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক কাইছার উদ্দিন কচির, উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিঠু প্রমুখ।
    ma

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: শহীদ দৌলতের কবরে পূষ্পমাল্য অর্পন করছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান