সংবাদদাতা:
কক্সবাজার সদর উপজেলার প্রাণকেন্দ্র বাংলাবাজার ষ্টেশনে প্রতিদিন হাইওয়ে সড়কের উপর বেপরোয়া গাড়ি পার্কিং নেই কোনো ট্রাফিক পুলিশ। ব্যস্ততম ষ্টেশনটিতে ঘটছে প্রতিদিন ছোট বড় দূর্ঘটনা। কেড়ে নিচ্ছে ছোট বড় প্রাণ এতে পরিবার হারাচ্ছে তাদের আপনজন। ষ্টেশনে চলতি বছরে ৮ জনের মৃত্যু সহ আহত হয়েছে অনেক। কয়েক দিন আগে একই স্থানে টমটম সিএনজির সংঘর্ষে আহত হয়েছে পিএসসি পরীক্ষার্থী সহ পরানিয়া পাড়ার এক বৃদ্ধা। বাংলাবাজার একটি ত্রিমুখী ষ্টেশন তাছাড়া সদর উপজেলার প্রাক্তন বড় কাচাঁ বাজার। সপ্তাহে দুই দিন মানুষের খুব বেশী চলাচল থাকে গরম থাকে ষ্টেশনটি। ষ্টেশন দিয়ে পি.এম.খালী,খুরুস্কুল,তেতৈয়া,ভারুয়াখালী, সহ ঝিলংজা ইউনিয়নের বিভিন্ন পেশার শহরমুখী হাজার হাজার মানুষের প্রতিদিন উঠানামা।
এছাড়াও রয়েছে রাস্তার পাশে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এসব শিক্ষার্থীরা বেশীরভাগ বাংলাবাজার ষ্টেশন দিয়ে যাতায়াত করে। প্রতিদিনের দূর্ঘটনা দেখে অভিবাবকরা দু:চিন্তায় ভুগছেন। চট্রগ্রাম-কক্সবাজার একমাত্র হাইওয়ে সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করে সমুদ্র সৈকতের সৌন্দর্য্য উপভোগকারী লাখো দর্শনার্থী। বাংলাদেশের বিভিন্ন ব্রান্ডের গাড়ি মহা সড়ক দিয়ে কক্সবাজারে প্রবেশ করে। শহরে প্রবেশের একমাত্র সড়কটির উপর এমন বেপরোয়া পার্কিংয়ের কারনে দূর থেকে আসা গাড়ি গুলোর চলাচলে চরম ব্যাঘাত ঘটছে। বিভিন্ন যায়গা থেকে আসা হরেক রকমের গাড়ি ষ্টেশনের অবস্থা বুঝার আগেই দূর্ঘটনার সম্মুখীন হচ্ছে। প্রতিদিন সিএনজি,টমটম ও বিভিন্ন রকমের গাড়ি যাত্রীর আশায় রাস্তার উপরেই দাড়িয়ে থাকে ফলে দুদিক থেকে আসা গাড়ি যাওয়ার পর্যাপ্ত পথ থাকেনা বলেই নিয়ন্ত্রন হারিয়ে এমন দূর্ঘটনার সৃষ্টি হচ্ছে। তাদের রাস্তার উপর বেপরোয়া দাড়িয়ে থাকাটাই দূর্ঘটনার উৎস বলে জানান এলাকাবাসী।
স্থানীয় চেয়ারম্যান মাষ্টার আবদুর রহিম জানান, মহাসড়কের উপর বেপরোয়া গাড়ি পার্কিংয়ের কারনে প্রতিদিন শুনতে হচ্ছে কারো না কারো দূর্ঘটনার গল্প। সিএনজি টমটমের এমন পার্কিং শীঘ্রি বন্ধ না করলে মহা সড়কে দূর্ঘটনা থামানো কখনও সম্ভব হবেনা। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে স্থানীয় এলাকাবাসী সহ বাংলাবাজার ষ্টেশনে ট্রাফিক পুলিশের জোর দাবি জানান।
c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: বাংলাবাজার মহাসড়কে গাড়ি পার্কিং ঘটছে দুর্ঘটনা
Rating: 5
Reviewed By: Unknown