• Latest News

    ক্রিকেটেও আসছে লালকার্ড


    কক্সবার্তা ডেস্ক :
    ক্রিকেট মাঠে হলুদ ও লালকার্ড ব্যবহার নিয়ে আগেও কয়েকবার আলোচনা হয়েছে। কিন্তু বাস্তবে আলোর মুখ দেখেনি। তবে এবার সম্ভবত সেটা বাস্তব হতে চলেছে। ফুটবল ও হকির মতো মাঠে খেলোয়াড়দের আচরণ ও বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করার লক্ষ্যে ক্রিকেট মাঠেও হলুদ ও লালকার্ড ব্যবহারের কথা ভাবছে মেরিলিবন ক্রিকেট ক্লাব (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি। এই কমিটির পরামর্শে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ক্রিকেটের নিয়ম-কানুন প্রণয়ন করে থাকে। এমন কি তাদের পরামর্শ আইসিসি কখনো ফেলেছে বলেও জানা যায় না। এবার সেই এমসিসি আগামী বছরের অক্টোবর থেকে ক্রিকেট মাঠে হলুদ ও লালকার্ড ব্যবহারের কথা ভাবছে। ভদ্রলোকের খেলা হিসেবে ক্রিকেটের পরিচিতি। এই কারণে সাদা পোশাক পরে ক্রিকেট খেলার চল শুরু হয়েছিল। অবশ্য ক্রিকেটকে আকর্ষণীয় এবং রঙিন করতে পরে খেলোয়াড়দের পোশাক রঙিন করা হয়েছে। এমনকী, ক্রিকেট বলেও নানা ধরনের রঙ এসেছে এবং এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। ফুটবল বা হকি শুধু কৌশল নয় শারীরিক খেলাও। এ কারণে মাঝেমধ্যে প্রতিপক্ষের খেলোয়াড়কে আঘাত করতে দেখা যায়। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রবল ঝগড়ায়ও হয়। অন্যদিকে বলতে গেলে ক্রিকেটে এক সময় শুধু সাদা মানুষদের দাপট ছিল। তখন এই খেলার নাক উঁচু মানসিকতা ছিল মারাত্মভাবে। তবে এখন অবস্থা পাল্টেছে। সাদা-কালো সবাই এখন সমানতালে ক্রিকেট খেলছে। ক্রিকেট ভদ্রলোকের খেলা হলেও বহুদিন থেকেই মাঠের মধ্যে বিপক্ষের খেলোয়াড়কে সেøজিং করা থেকে শুরু করে মাঠের মধ্যেই বচসা, অশ্লীল অঙ্গ-ভঙ্গির চল শুরু হয়ে গিয়েছে। বর্তমানে ক্রিকেট মাঠে যেভাবে খেলোয়াড়দের আচার-আচরণ সীমা ছাড়াচ্ছে তাতে মাঠের মধ্যে শাস্তি দেয়াটাও আবশ্যিক হয়ে দাঁড়াচ্ছে। উচ্ছৃঙ্খল আচরণের জন্য এখনও ক্রিকেটাররা শাস্তি পান। জরিমানাও গুণতে হয়। কিন্তু পদ্ধতিটা খুবই ধীর। ম্যাচ শেষে আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে শাস্তির বিষয়টি নিশ্চিত হতে প্রায় একদিন লেগে যায়। মাঠে তাৎক্ষণিক কোনো শাস্তি হয়না। তাৎক্ষণিক শাস্তি নিশ্চিত করতেই তাই ক্রিকেটেও আসছে হলুদ ও লালকার্ডের ব্যবহার। এছাড়া আরো নতুন কিছু নিয়ম আনতে চাইছে এমসিসি। ক্রিকেট ব্যাটের ওজন, লম্বা-চওড়া ও পুরুত্বের পরিমাণ নির্দিষ্ট করে দিতে চাইছে তারা। বেশি ওজন ও চেশি চওড়া ব্যাটে খেলে অনেকে সুবিধা নিয়ে থাকার অভিযোগ ওঠার পর তারা বিষয়টি নিয়ে ভাবছে।
    na

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ক্রিকেটেও আসছে লালকার্ড Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান