বিনোদন ডেস্কঃ
রইস সিনেমার আইটেম গানে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে বলিউড কিং শাহরুখ খান ও সানি লিওনকে। শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা আগেই জানিয়েছিলেন সানি লিওন। এবার অভিজ্ঞতা জানালেন বলিউড বাদশা।
শাহরুখ বলেন, ‘তার সঙ্গে কাজ করাটা বেশ আনন্দের। আমরা যা চেয়েছিলাম তার সঙ্গে তিনি পুরোটাই মানিয়ে নিতে পেরেছেন। আমরা চারদিন শুটিং করেছি এবং আমি সানিকে দেখে মু্গ্ধ হয়েছি।’
এর আগে শাহরুখের সঙ্গে কাজ করার বিষয়টিকে স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার জানিয়ে সানি লিওন বলেছিলেন, ‘শাহরুখ খানের সঙ্গে কাজ করতে পারাটা অবিশ্বাস্য ব্যাপার। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। আপনি প্রতিদিন একটি জিনিস চান, তারপর যদি একদিন সেটি পেয়ে যান, তার সঙ্গে কাজ করার সুযোগটাও তেমনই। এটি আমার জন্য একটি গর্বের মুহূর্ত।’
বলিউডের কোরবানি সিনেমার ‘লায়লা ও লায়লা’ গানের রিমেকে শাহরুখের সঙ্গে নাচবেন সানি লিওন। শুধু সানি নয়, এতে প্রায় ৫০ জন জুনিয়র আর্টিস্ট ও ২০ জন ড্যান্সারকেও দেখা যাবে। রইস সিনেমায় মোট গান রয়েছে পাঁচটি। গানগুলোর কম্পোজ করেছেন রাম সম্পদ, ফাইজান হোসেন এবং অ্যাগনেল রোমান। রাহুল ডোলাকিয়া পরিচালিত রইস সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি। একই দিনে মুক্তি পাবে হৃতিকের কাবিল।
vc
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: সানি লিওনে মুগ্ধ শাহরুখ খান
Rating: 5
Reviewed By: Unknown