প্রেস বিজ্ঞপ্তি :
সম্প্রতি কারামুক্ত দৈনিক বাঁকখালী পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম চৌং ও কক্সবাজার রিপোর্টার্স ইউনিটের রাসেল চৌং দৈনিক বাঁকখালীতে যোগদান করায় কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের ফুলেল শুভেচ্ছা জাননো হয়।
৪ ডিসেম্বর (রবিবার) সন্ধা ৭টায় দৈনিক বাঁকখালী পত্রিকা কার্যালয়ে উভয়ই শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স.ম ইকবাল বাহার চৌধুরী, সাধারণ সম্পাদক এ.এম হোবাইব সজীব, প্রচার সম্পাদক আবুবক্কর সিদ্দিক ও নির্বাহী সদস্য মোঃ নিজাম উদ্দিন।
শুভেচ্ছা বিনিময়কালে বর্তমান সাংবাদিকতা পেশার বিভিন্ন দিকসহ প্রেক্ষাপট নিয়ে আলোকপাত করা হয়। সংক্ষীপ্ত আলোচনায় নব নিযুক্ত বাঁকখালী পত্রিকার নির্বাহী সম্পাদক রাসেল চৌধুরীর সাংবাদিকতা জীবনের বিভিন্ন অবদানের কথা উঠে আসে। এসময় উপস্থিত ছিলেন দৈনিক বাঁকখালী পত্রিকার মফস্বল সম্পাদক ইমাম খাইর ও নিজস্ব প্রতিনিধি ওয়াহিদুর রহমান রুবেল।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: বাঁকখালীর সম্পাদকের সাথে উপকূলীয় সাংবাদিক ফোরামের শুভেচ্ছা বিনিময়
Rating: 5
Reviewed By: Unknown