কলিম উল্লাহ কলি, মহেশখালী :
সড়ক দুর্ঘটনায় মহেশখালী উপজেলা ছাত্রলীগের আহবায়ক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ১৪ ডিসেম্বর মটর সাইকেল দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হয় উপজেলা ছাত্রলীগের আহবায়ক ওয়াজেদ আলী মুরাদ।
তিনি শাপলাপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে মতবিনিময় শেষে, তার নিজ বাড়িতে মটর সাইকেল নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় পতিত হয়। এতে তার ডান পায়ে গুরুতর আঘাত পাপ্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পায়ের অবস্থা গুরুতর দেখে চিকিৎসকরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অহতকে একমাস বিশ্রামে থাকার নির্দেশ দেন কর্তব্যরত চিকিৎসক।
হাসপাতালে তাকে জেলা-উপজেলার নেতা কর্মীরা দেখতে যান এবং দুঃখ প্রকাশ করেন। জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক আবু তাহের আযাদ, জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক ইমরুল হাসান রাসেদ, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি আশহাদ উল্লাহ সায়েম, সাবেক মহেশখালী উপজেলা ছাত্রলীগ আহবায়ক আব্দুল মান্নান, শাপলাপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মহিউদ্দিন আযাদ, কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রার্থী খান সোহেল, বড় মহেশখালী ছাত্রলীগ নেতা মাহির মুহাম্মদ মাহফুজ, এ ছাড়া আরো অনেক ছাত্রলীগ নেতা কর্মীরা তাকে দেখতে যান। সকলে তার সুস্থায় মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: সড়ক দুর্ঘটনায় আহত মহেশখালী ছাত্রলীগ আহবায়ক
Rating: 5
Reviewed By: Unknown