• Latest News

    প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিলের জীবনের সর্বশেষ ফেসবুক স্ট্যাটাস

    অনলাইন ডেস্ক :
    প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল মারা গেছেন। রাজধানীর গুলশানের একটি বাসায় তিনি মঙ্গলবার দুপুরে মারা যান। মৃত্যুর খবরটি যখন জানা যায়, ঠিক তার ১৬ ঘণ্টা আগে শাকিল ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। সর্বশেষ দেওয়া স্ট্যাটাসটি ছিল একটি কবিতা।

    এলা, ভালবাসা, তোমার জন্য

    কোন এক হেমন্ত রাতে অসাধারণ

    সঙ্গম শেষে ক্লান্ত তুমি, পাশ ফিরে শুবে।

    তৃপ্ত সময় অখন্ড যতিবিহীন ঘুম দিবে।

    তার পাশে ঘুমাবে তুমি আহ্লাদী বিড়ালের মতো,

    তার শরীরে শরীর ছুঁয়ে ছুঁয়ে, মাঝরাতে।

    তোমাদের দরজায় দাঁড়িয়ে থাকবে এক প্রগাঢ় দীর্ঘশ্বাস,

    আরো একবার তোমাদের মোথিত চুম্বন দেখবে বলে।

    মৃতদের কান্নার কোন শব্দ থাকে না, থাকতে নেই,

    নেই কোন ভাষা, কবরের কোন ভাষা নেই।

    হতভাগ্য সে মরে যায় অকস্মাৎ বুকে নিয়ে স্মৃতি,

    তোমাদের উত্তপ্ত সৃষ্টিমুখর রাতে।

    bt

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিলের জীবনের সর্বশেষ ফেসবুক স্ট্যাটাস Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান