• Latest News

    কক্সবাজার সৈকত থেকে ছিনতাইকারী গ্রেপ্তার

    কক্সবাজার প্রতিনিধি :
    কক্সবাজার সমুদ্র সৈকত থেকে পর্যটকের সর্বস্ব ছিনতাইকালে ফরিদ আলম (৩৫) নামের একজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ।
    গত মঙ্গলবার বিকালে তাকে হাতেনাতে আটক করা হয়। আটক ছিনতাইকারী মহেশখালীর ঘটিভাঙা মাঝেরপাড়া এলাকার জফর বহদ্দারের ছেলে। ছিনতাইয়ের শিকার পর্যটক মোহাম্মদ শাহজাহান আমিন সিলেট জকিগঞ্জ উপজেলার পূর্ব হাসিতলা এলাকার নুর ইসলামের ছেলে।
    কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) হোসাইন মো. রায়হান কাজেমী জানান আটক ছিনতাইকারী ফরিদ আলম সিলেট থেকে বেড়াতে আসা পর্যটক শাহজাহান আমিনের মোবাইল ফোন, মানিব্যাগ, ঘড়ি ও টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় তাকে ট্যুরিস্ট পুলিশ সদস্যরা হাতেনাতে আটক করে।
    nc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজার সৈকত থেকে ছিনতাইকারী গ্রেপ্তার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান