• Latest News

    কক্সবাজার জজ কোর্টের এডভোকেট মহেশখালীর আশেকুর রহমান আর নেই


    মোঃ কলিম উল্লাহ, মহেশখালী :
    কক্সবাজার জজ কোর্টের এডভোকেট, মহেশখালী উপজেলার আশেকুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..... রাজিউন)।
    শনিবার রাত ৮টা ৩০মিনিটে লিভার ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে কালামার ছড়া ইউনিয়নের অফিস পাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বৎসর।
    এড. আশেকুর রহমান ওই গ্রামের মরহুম মাষ্টার হাবিবুর রহমানের ছেলে এবং ২ভাই ও ১বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
    তিনি শহীদ জিয়া উপকূলীয় ফাউন্ডেশন মহেশখালী শাখার সা: সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার শাখার সিনিয়র সদস্য ছিলেন।
    তার মৃত্যুতে কক্সবাজার এডভোকেট, ছাত্রসমাজ ও মহেশখালী বাসীর শোকের ছায়া নেমে আসে।
    পরদিন সোমবার জুহরের নামাজের পর কালামার ছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজার জজ কোর্টের এডভোকেট মহেশখালীর আশেকুর রহমান আর নেই Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান