অনলাইন ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়ীতে ব্যাটারি চালিত অটোরিকশার চাকায় চাদর পেঁচিয়ে সাইদুল ইসলাম (৩৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (০৫ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মহোদিপুর ইউনিয়নের ছোট ভগবানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাইদুল ইসলাম ভগবানপুর গ্রামের হানিফ উদ্দিন ভোলার ছেলে।
স্থানীয়রা জানান, রাতে সাইদুল অটোরিকশায় উপজেলার আমলাগাছী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে তার গায়ের চাদর অটোরিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: অটোরিকশার চাকায় গায়ের চাদর পেঁচিয়ে নিহত
Rating: 5
Reviewed By: Unknown