• Latest News

    টেকনাফ সড়কে সিএনজির মুখোমুখী সংঘর্ষে নিহত-১: আহত-৩



    হুমায়ুন রশিদ,টেকনাফ:
    কক্সবার্তা ডট কম।।
    টেকনাফ সড়কে যাত্রীবাহী সিএনজির মুখোমুখী সংঘর্ষে ১জন নিহত ও চালকসহ ৩জন গুরুতর আহত হয়েছে।
    জানা যায়-৩০ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৬টারদিকে উপজেলার হ্নীলা দক্ষিণ জাদিমোরা ওমরখালের উপর যাত্রীবাহী ২টি সিএনজির (কক্সবাজার-থ-১১-২৮৫০,কক্সবাজার-থ-১১-১৬৪৯)মুখোমুখী সংঘর্ষ হলে হ্নীলা ফুলের ডেইলের শামসুল আলমের স্ত্রী হাজেরা খাতুন (৩০),মোহাম্মদ হোছনের স্ত্রী ফাতেমা বেগম (৩৫),সিএনজি চালক নাইট্যংপাড়ার আব্দুস সালাম ও অপর চালক উখিয়া উপজেলার বালুখালীর মোঃ আইয়ুব আহত হয়।তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক দুই সন্তানের জননী ফাতেমাকে মৃত ঘোষণা করে। অপরদের চিকিৎসা দেওয়া হলেও হাজেরা এবং আব্দুস সালামের অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: টেকনাফ সড়কে সিএনজির মুখোমুখী সংঘর্ষে নিহত-১: আহত-৩ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান