• Latest News

    বহুল প্রতিক্ষিত চকরিয়া-পেকুয়া মগনামা সড়ক মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন



    সাঈদী আকবর ফয়সাল:
    কক্সবার্তা ডট কম।।
    কক্সবাজারের চকরিয়া, বানিয়ার ছড়া,পেকুয়া,মগনামা,টৈটং,আজিজ নগর, ফাইতং, লামা, আলীকদম, বরইতলী, কৈয়ারবিল, গজালিয়া, বাগগুজারা, উজানঠিয়া, রাজাখালী যানবাহন মালিক সমিতি রেজিঃ নং-২১৬৯ এর দ্বি-বার্ষিক নির্বাচন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে ঝাকজমকপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।


    গতকাল রবিবার বানিয়ারছড়া ষ্টেশন চত্বরে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির ৭টি পদের  এ ভোট গ্রহণ অনুষ্টিত হয়েছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিএমচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বদিউল আলম,সহকারী নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন মোঃ শাহিন মুরাদ। সমিতির মোট ভোটার রয়েছে ১১৯ভোট।উক্ত নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সভাপতি পদে নুরুল আবছার(ছাতা),সহ-সভাপতি ওয়াহিদুল ইসলাম (মই),সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ (আনারস), সহ-সাধারণ সম্পাদক জহির মিয়া (আম), কোষাধ্যক্ষ মোঃ কফিল উদ্দিন (মাছ), লাইন সম্পাদক মোঃ নেজাম উদ্দিন (কবুতর) ও সদস্য পদে মোঃ জকরিয়া (মোমবাতি) প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বহুল প্রতিক্ষিত চকরিয়া-পেকুয়া মগনামা সড়ক মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান