কক্সবার্তা ডেস্ক:
তিন দিনের কমেডি উৎসব আয়োজন করছে কক্সবাজারের নবগঠিত কমেডি ক্লাব। উইন্টার কমেডি শো নামের কমিটি উৎবটি হবে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে।
২৩ থেকে ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত কমেডি শো আয়োজনে সহযোগিতা করছে ঢাকার কমেডিয়ানদের ক্লাব 'বুনো পায়রা', যার নেতৃত্বে রয়েছেন মিরাক্কেল ৬ এর চ্যাম্পিয়ন আবু হেনা রনি। উৎসব প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হয়ে ৯টায় শেষ হবে।
পর্যটন রাজধানীতে শুরু হতে যাওয়া এই শীতকালিন কমেডি শোতে দারুণ সব জোকস দিয়ে কক্সবাজার মাতাবেন মীরাক্কেল খ্যাত বাংলাদেশের কমেডিয়ানরা।
ভারতীয় কমেডি শো মীরাক্কেল-৬ এর চ্যাম্পিয়ন আবু হেনা রনি ও মীরাক্কেল-৯ এর দ্বিতীয় রানারআপ কক্সবাজারের কৃতি সন্তান কমর উদ্দীন আরমান সহ থাকছেন শাওন মজুমদার, পরশ, শশি,কলি, শাহজাদা, হৃদয়,পাভেল, সাকি, ইয়াকুব রাসেল, কায়কোবাদ, মিরু প্রমুখ।
দেশের খ্যাতনামা সব কমেডিয়ানদের এই উৎসবে থাকছে মূকাভিনয়ও। মাইম দিয়ে দর্শক মাতাবেন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও তরুণ মূকাভিনয় শিল্পী মীর লোকমান ও ঢাবি মাইম দলের সদস্য সাইফুল্লাহ সাদেক।
উৎসবে আরও থাকছে কক্সবাজারের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান ও নৃত্য।
উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতায় থাকছেন শাহি কামরান ও মীর হোসাইন সহ কক্সবাজার কমেডি ক্লাবের সদস্যবৃন্দ।