• Latest News

    ঢাকার কলেজছাত্রী অপহরণ, কক্সবাজারের ডোনারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা


    কক্সবার্তা ডেস্ক:
    গত ১৫ ডিসেম্বর ঢাকা বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজের প্রথম বর্ষের ছাত্র অপহরণের ঘটনায় সদর উপজেলার তোতকখালী এলাকার নাজিম উদ্দিনের পুত্র ডোনার সহ ৪ জনকে আসামী করে নারীও শিশু নির্যতন দমন আইনে ধানমন্ডি মডেল থানায় মামলা করেছে বলে জানা গেছে যার মামলা নং ১১।


    অভিযোগ সূত্রে জানা যায়,ঢাকা লালবাগ থানাস্থ শেখ সাহেব বাজার এলাকার নাসির আহম্মেদ এর বীরশ্রেষ্ঠ মুন্সি আবদু রউফ কলেজের এইচ.এস.সি প্রথম বর্ষের ছাত্রী নাঈম আহম্মেদ নেহা(১৭) কে উক্ত কলেজ এর ৪র্থ গেইট থেকে ডোনার সহ ৩/৪ অপহণকারী তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনার নায়ক কক্সবাজার সদর উপজেলার ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতার আত্মীয় পরিচয়ে বেপরোয়া তোতখালী এলাকার চিহ্নিত বখাটে ও সন্ত্রাসী ডোনার বলে জানা গেছে।
    এদিকে অপহণ চক্রের অন্যতম সদস্য ডোনারকে আটক করতে র্যাব-পুলিশ সহ আইনশৃখলা রক্ষকারী বাহিনির সদস্যরা এশাধিকবার তোতখালীস্থ তার বাসায় অভিযান চালালেও অপহণকারী ডোনার সহ তার দলের অন্য সদস্যদের আটক করতে না পারায় চরম নিরাপত্তহীনতায় ভূগছে অসহায় নেহার পরিবার।

    এলাকাবাসি ও অপহৃত পরিবারের সূত্রে জানা যায়, ঢাকা লালবাগ থানাস্থ ৪নং হরমোহনশীল স্ট্রিট শেখ সাহেব বাজার দীর্ঘদিন থেকে বসবাস করে আসছে।তার মেয়ে বীরশ্রেষ্ঠ মুন্সি আবদু রউফ কলেজের এইচ.এস.সি প্রথম বর্ষের ছাত্রী নাঈম আহম্মেদ নেহা (১৭) বাসা থেকে প্রতিনিয়ত কলেজ যাওয়া আসা করে।

    ঘটনার দিন সকালে প্রতিদিনের ন্যায় নেহা কলেজে গেলে কলেজ শেষে বের হওয়া মাত্রই পূর্বপরিকল্পিত ভাবে পূর্ব থেকে উঁৎপেতে থাকা কক্সবাজার সদর উপজেলা তোতখালী এলাকার নাজিম উদ্দিনের পুত্র ডোনার নেতৃত্বে ৪/৫ জন যুবক কলেজ ছাত্রী নেহা (১৭) কে জোর পূর্বক কালো রঙের একটি মাইক্রোবাসে মুখ চেপে ধরে টেনে হেঁচড়ে উঠিয়েঅজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় নেহার বাবা নাসির আহম্মেদ বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমণ আইন ও অপহরণ মামলা দায়ের করে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঢাকার কলেজছাত্রী অপহরণ, কক্সবাজারের ডোনারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান