• Latest News

    নওগাঁয় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    কক্সবার্তা ডেস্ক:
    নওগাঁর মান্দায় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কফিল উদ্দিন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নওগাঁ-রাজশাহী মহাসড়কের শাহপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান  বিষয়টি নিশ্চিত করেছেন।
    নিহত কফিল উদ্দিন উপজেলার ছোট বেলালদহ গ্রামের দোকা ফকিরের ছেলে। এ ঘটনায় ২জন আহত হয়েছে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত কফিল উদ্দিন মোটরসাইকেলে সাবাইহাটের দিকে চলেছিলেন। দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক সুমন ইসলামকে (২৭) আটকের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: নওগাঁয় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান