• Latest News

    তারা কারা ? বয়স কত ?

    বিনোদন বার্তা:
    শবনম ফারিয়া ও জোভান- দুইজনই এ প্রজন্মের জনপ্রিয় মুখ। নাটকে সব সময় এ প্রজন্মের প্রতিনিধিত্ব করতেই দেখা যায়।

    আলাদাভাবে বিজ্ঞাপনেও তাদের পাওয়া গেছে। কিন্তু এবার দেখা মিললো অন্যভাবে। অন্য বেশভূষায়; একবারে প্রবীণ চেহারায়।
    চুল-চেহারায় বয়সের ছাপ। তার সঙ্গে মানিয়ে দুজন পরেছেন পোশাকও।
    চোখের চশমাতেও ধরে রাখা হয়েছে মধ্য বয়সের ফ্রেম।
    কেন এমন সাজতে শখ হলো তাদের? ফারিয়া ও জোভানের ভাষ্য, 'এটা বিজ্ঞাপনের জন্য। এতে সুন্দর একটা গল্প রয়েছে। যার জন্যই এমনটা সাজতে হয়েছে। বেশ উপভোগ্যও ছিল আমাদের নতুন এ চরিত্র।'
    ফারিয়া আরও জানান, চলতি সপ্তাহে বিএফডিসিতে এর দৃশ্যধারণ হয়েছে। একটি বৈদ্যুতিক বাতির বিজ্ঞাপন এটা। পরিচালনা করেছেন খান মোহাম্মদ বদরুদ্দিন।
    শিগগিরই বিজ্ঞাপনটি টেলিভিশনে প্রচার হবে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: তারা কারা ? বয়স কত ? Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান