দেশ বার্তা:
প্রয়াত আওয়ামীলীগ নেতা গোলাম সারোয়ারের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর খানপুর সরদার পাড়া এলাকায় দারুস্ সালাম এতিমখানায় এই দোয়া মাহফিলের আয়োজন করে গোলাম সারোয়ারের বন্ধু মহল।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি চন্দন শীল, আওয়ামীলীগ নেতা রতন দাস, স্থানীয় মুরব্বি জয়নাল আবেদীন, ভাসানী, মনির, দোয়া মাহফিলের আয়োজক গোলাম সারোয়ারের বন্ধু জাহাঙ্গির, সেলিম, মকবুল, জসিম, সালাম, ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, মহানগর ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান রিয়াদসহ এতিমখানার শিক্ষার্থীরা।
দোয়া মাহফিল শেষে এতিমখানা পরিদর্শন ও এতিম শিক্ষার্থীদের পাশে দীর্ঘ সময় বসে থাকেন সাংসদ শামীম ওসমান। এসময় তিনি বলেন, আমিও তো এতিম। আমার বাবা নাই, মাও নাই। একথা বলেই সকল শিক্ষার্থীদের জড়িয়ে ধরে রাখেন।