• Latest News

    ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মত বক্তব্য বা ছবি পোস্ট করলেই কঠোর ব্যবস্থা- পুলিশ

    দেশ বার্তা:
    অনুভূতিতে আঘাত হানে এমন বক্তব্য এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট না করার আহ্বান জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। কেউ ধর্মীয় উসকানিমূলক ও ব্যঙ্গাত্মক ছবি, মন্তব্য পোস্ট করলে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

    বৃহস্পতিবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
    পুলিশ হেডকোয়ার্টার্সের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উসকানিমূলক ও ব্যঙ্গাত্মক ছবি, মন্তব্য পোস্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ ধরনের কাজ আইনত দণ্ডনীয় অপরাধ।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মত বক্তব্য বা ছবি পোস্ট করলেই কঠোর ব্যবস্থা- পুলিশ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান