দেশ বার্তা:
ঢাকা মেডিকেলে এক কিশোরীকে নিরাপত্তায় দায়িত্বরত বাহিনী আনসারের ৬ সদস্য ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কুমিল্লার হোমনার ওই কিশোরীর পরিবার বুধবার মামলা করতে শাহবাগ থানায় যান বলে জানিয়েছে পুলিশ।
মামলার প্রক্রিয়া চলছে বলে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্তরা হলেন- এপিসি একরামুল, আনসার সদস্য আনিসুল, আতিকুল, সিরাজ, বাবুল ও মিনহাজ।
আনসারের ঢাকা জেলার কমান্ডেন্ট সাইফুল্লাহ রাসেল বলেন, ধর্ষণের ঘটনার দিন (২৭ অক্টোবর) চাকরি থেকে ইস্তফা দিয়ে চলে গেছে। তারা এখন কোথায় আছে, তা জানা নেই। ধর্ষণের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
কিশোরীর ভাই ঢাকা মেডিকেলে সাংবাদিকদের জানান, তার বোন মানসিকভাবে অসুস্থ। মাঝে-মাঝে ঘর থেকে বেরিয়ে যায়, আবার ফিরেও আসে। এবার বেরিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল থেকে ফোন পেয়ে তারা এসে ধর্ষণের ঘটনা শোনেন।
গত ২৭ অক্টোবর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের আউটডোরে ধর্ষণের ঘটনাটি ঘটেছে।
ওই কিশোরী ধর্ষণের অভিযোগ করার পর তাকে চিকিৎসা দেওয়ারা কথা জানিয়েছেন হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়কারী ডা. বিলকিস বেগম।