বিদেশ বার্তা:
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হল জম্মু-কাশ্মীর সীমান্তের দুই শতাধিক স্কুল। সীমান্ত ও নিয়ন্ত্ররেখা বরাবর সরকারি ও বেসরকারি সমস্ত স্কুল কর্তৃপক্ষকে এই নির্দেশ দিয়েছে সরকার।জম্মুর প্রায় ১৭৪টি ও সাম্বার ৪৫টি স্কুল বন্ধ রাখতে বলা হয়েছে। মঙ্গলবার এই নির্দেশিকার কথা জানিয়েছেন জম্মুর ডেপুটি কমিশনার সিমরনদীপ সিং। খৌর, জৌরিয়ান, মার, আরএসপুরা, সাতওতি, আখনুর, বিশনাহ ও মিরান সাহিবের নিয়ন্ত্রণ রেখা বরাবর স্কুলগুলির পাশাপাশি সীমান্তবর্তী এলাকার সমস্ত স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। সাম্বা জেলার সীমান্ত থেকে আড়াই কিলোমিটার পর্যন্ত সব স্কুলেও ছুটি দিয়ে দেওয়া হয়েছে।অশান্ত ভূস্বর্গের পরিস্থিতি মারাত্মক প্রভাব ফেলেছে ছাত্রছাত্রীদের পড়াশোনায়। গত চার মাসে স্বাধীনতাকামীদের আন্দোলনের সময় উপত্যকার ২৭টি স্কুলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।সীমান্তে ক্রমাগত গোলাগুলির কারণে সীমান্তবর্তী মানুষের এখন আস্তানাও এই স্কুল ক্যাম্পাসগুলিই।