• Latest News

    বাঞ্ছারামপুরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

    দেশ বার্তা:
    ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি পণ্যবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এরশাদ মিয়া (২৭) ও সাকিল মিয়া (১৮) নামে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার করিকান্দি-বাঞ্ছারামপুর সড়কের আইয়ূবপুর ইউনিয়নের ছয়আনি গ্রামের বেইলি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


    বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    তিনি জানান, ঢাকা থেকে বাঞ্ছারামপুর বাজারে পণ্য নিয়ে আসার পথে একটি পিকআপ ভ্যান ছয়আনি এলাকায় বেইলি সেতু পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ভ্যানে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও ৩ আরোহী। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।

    নিহতরা ছয়আনি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন ওস অংশু কুমার দেব।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বাঞ্ছারামপুরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান