• Latest News

    বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম ছিদ্দিকী:বহুমুখি প্রতিভার স্ফূরণ



    হাসান মুরাদ ছিদ্দিকী:
    চকরিয়া উপজেলায় যে কয়জন মহৎপ্রান ব্যক্তি অনেকগুলো গুনের সমন্বয় ঘটিয়ে দেশকে আলোকিত করে স্বমহিমায় আত্মপ্রকাশ করেছিলেন,জহিরুল ইসলাম ছিদ্দিকী তাদের মধ্যে অন্যতম। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের ঝাঞ্জাবিক্ষোব্ধ সময়ে তারঁ জন্ম বলে জীবন কে গভীরভাবে উপলব্ধি করার সময় তিনি পেয়েছিলেন। শৈশব যৌবনের সময়গুলো পার করেছেন উত্তাল তরঙ্গমালার সাথে। তিনি একাধারে সফল ব্যাংকার,দেশমাতৃকার বীর মুক্তিযোদ্ধা,সচেতন সমাজ কর্মী,অসংখ্য গানের গীতিকার ও সুললিত সুরকার।

    ১৯৬৬ সাল থেকে ৭০ এর নির্বাচন পর্যন্ত দখলদার পশ্চিম পাকিস্হানিদের বিরুদ্ধে যতগুলো সফল আন্দোলন হয়েছে,প্রত্যেকটা আন্দোলনের রাজপথের সক্রিয় কর্মী হিসেবে অংশ গ্রহন করেছিলেন তিনি। কাপিঁয়ে তুলেছিলেন জুলুম শাহীর তখ্তেতাউস।একাত্তর সালের বীর বাঙালির অহংকার স্বাধীনতা যুদ্ধের সম্মুখ সমরের সশস্ত্র মুক্তিযোদ্ধা ও ছিলেন তিনি। দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের একনিষ্ঠ পরিব্রাজক হয়ে তীক্ষ্ণ উপলব্দি করেছেন আমাদের স্বাধীকার আন্দোলনকে। তারই অভিজ্ঞতার অন্তর্বয়ন' একাত্তর ও আমি'। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ মূলক বইটি ঋতবর্ণ প্রকাশনা থেকে ২০১৪ সালে প্রকাশিত হয়।

    সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথেও তিনি জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধের চকরিয়া উপজেলার অন্যতম সহ-কমান্ডার,টিআইবির কয়েক বারের নির্বাচিত সভাপতি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সফল উদ্যোক্তা।অসংখ্য জনপ্রিয় গানের সুরকার এবং কালজয়ি গীতিকার ও তিনি। তারঁ শত শত গানের ঐকান্তিক প্রয়াস' আমার যত গান' প্রকাশিত হয় ঋতবর্ণ প্রকাশনা থেকে। অবহেলিত এলাকার প্রত্নজনপদের অর্থনৈতিক উন্নয়নের কথা চিন্তা করে তিনি একান্ত আপন মমতায় গড়ে তুলেছিলেন ' সৃস্টি সমবায় কেন্দ্র'। এছাড়াও তিনি প্রাক ব্যুৎপত্তিগত শিক্ষা সম্প্রসারনের নিমিত্তে প্রাথমিক বিদ্যালয়,পারিবারিক মসজিদের আধুনিকায়ন,ধর্মীয় শিক্ষার ব্যাপক প্রসারের জন্য মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা এবং সুনামের সাথে পরিচালনা করেছিলেন। কক্সবাজার জেলার সাংবাদিকতা জগতের মাইলস্টোন,কাকারা ইউনিয়নের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট,বিশিষ্ট সাহিত্যিক ও কবি,প্রখ্যাত জমিদার আবদুর রশিদ সিদ্দিকী ও দিলনেওয়াজ বেগমের কনিষ্ট সন্তান তিনি। চকরিয়া উপজেলার কাকারা ৭নং ওয়ার্ড় গ্রামে ১৯৪৮ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহন করেছিলেন।

    আজ এই মহান এবং বহুমুখি প্রতিভার অধিকারী ক্ষনজন্মা জহিরুর ইসলাম ছিদ্দিকীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তাঁকে আমরা [ মহাকাল চিন্তাসভা,শিল্প সাহিত্য সংস্কৃতি সংগঠন]মানব কল্যাণ ফাউন্ডেশন, সহ এলাকার জনসাধারণ গভীর শ্রদ্ধার সাথে স্মরন করছে।

    Sent from Samsung Mobile
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম ছিদ্দিকী:বহুমুখি প্রতিভার স্ফূরণ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান