• Latest News

    উখিয়ায় ইয়াবাসহ আটক ৪ : কার জব্দ

    উখিয়া সংবাদদাতা :
    উখিয়া থানা পুলিশ আজ বুধবার
    কক্সবাজার-টেকনাফ সড়কের কুতুপালং বুড়িরঘর এলাকায় কক্সবাজারগামী একটি বিলাস বহুল কার গাড়িতে তল্লাসী চালিয়ে ২৪১৫ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে টেকনাফ উপজেলার হোয়াইক্যং কেরুনতলী গ্রামের আবুল হোছনের স্ত্রী আনোয়ারা বেগম (৪৫), টেকনাফ উপজেলা আ’লীগের প্রধান উপদেষ্টা হোয়াইক্যং ঘিলাতলী গ্রামের মৃত রফিক সিকদারের ছেলে মোহাম্মদ নাজিম চৌধুরী প্রকাশ নাজু চৌধুরী, কক্সবাজার কলাতলী এলাকার মৃত শফিকুর রহমান মেয়ে সাদিয়া ইসলাম (২২) ও কার গাড়ীর মালিক কলাতলী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আনোয়ারুল করিম (২৪)। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, আনোয়ারা বেগমের শরীর তল্লাসী করে এসব ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
    nu
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: উখিয়ায় ইয়াবাসহ আটক ৪ : কার জব্দ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান