রামু প্রতিনিধি :
রামুতে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু হয়েছে। নিহত জায়রিন বিনতে হাসান (৬) রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকার মোহাম্মদ হাসানের ছেলে। বৃহষ্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া জেটিরাস্তা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
রশিদনগর এসএইচডি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এনামুল হক জানান, একটি দ্রুতগামি মাইক্রোবাস পানিরছড়া স্টেশনমুখি ইজিবাইক (টমটম) গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহি ইজিবাইকটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এসময় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয় পথচারি শিশু জায়রিন বিনতে হাসান এবং ইজিবাইকের ৪/৫জন যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু জায়রিন বিনতে হাসানকে মৃত বলে জানান।
nc