অনলাইন ডেস্ক :
১০ টাকার চালে দুর্নীতির অভিযোগে যশোরের মণিরামপুরে দেবু সরকার (৩৫) নামে এক ইউপি সদস্যকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান এই সাজা দেন।
দেবু সরকার মণিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি স্থানীয় কুমারসীমা গ্রামের জনার্ধণ সরকারের ছেলে।
হরিদাসকাটি ইউনিয়নের চেয়ারম্যান বিপদভঞ্জন পাঁড়ে জানান, পাঁচবাড়িয়া ওয়ার্ডে ১০ টাকার চালের কার্ডধারী ১২৯ জন দরিদ্রের নাম লেখার জন্য মেম্বর দেবুকে তালিকাসহ কার্ড দেওয়া হয়। মেম্বর তালিকা থেকে দুটি নাম বাদ দিয়ে তালিকায় নাম নেই এমন দুই ব্যক্তির (নিলু ও লিটু) নামে গোপনে কার্ড ইস্যু করে চাল উত্তোলন করেছেন তিনি। বিষয়টি ফাঁস হয়ে গেলে ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান জানান, হরিদাসকাটি ইউনিয়নের মেম্বার দেবু সরকার ১০ টাকা মূল্যের চাল বিতরণ কর্মসূচিতে তালিকাবর্হিভূত ব্যক্তিদের অনুকুলে কার্ড প্রদান এবং চাল উত্তোলন করেন। এই অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে সাতদিনের সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
tb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ১০ টাকার চালে দুর্নীতির অভিযোগে ইউপি সদস্যের কারাদণ্ড
Rating: 5
Reviewed By: Unknown