• Latest News

    চকরিয়া থানা পুলিশের অভিযানে মাদকসেবীসহ ৩ জুয়াটি আটক : জরিমানা আদায় করে মুক্ত

    চকরিয়া প্রতিনিধি :
    চকরিয়া থানা পুলিশের অভিযান চালিয়ে এক মাদক সেবনকারীসহ ৩ জুয়াটিকে আটক করা হয়েছে। তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৪ শ টাকা জরিমানা আদায়ের মধ্যদিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
    জানা গেছে, গতকাল ১৩ নভেম্বর দিবাগত রাতে চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খানের নির্দেশে এস,আই সুব্রত দে’ পুলিশর ফোর্স নিয়ে উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি এলাকার শফি আলমের পুত্র মোহাম্মদ হোছন, মৃত জনু মিয়ার পুত্র গিয়াস উদ্দিন ও গর্জন তলী এলাকার ইয়াছিনের পুত্র লুতু মিয়াসহ একদল খুটাখালী বাজার এলাকার জুয়া খেলা আস্তানা থেকে তাদের আটক করা হয়। একই ভাবে হারবাং পুলিশ ফঁাঁড়ির আইসি আলগীর অভিয়ান পরিচালনা করে বানিয়ারছড়া এলাকা থেকে আবুল হাসেমের পুত্র মোহাম্মদ রায়হান নামের এক ইয়াবা সেবনকারী যুবককে আটক করা হয়। গতকাল পুলিশ তাদেরকে চকরিয়া উপজেলা (ভুমি) মাহাবুবউল হোসেন’র ভ্রাম্যমান আদালতে নিয়ে গেলে আদালত ইয়াবা সেবনকারীর কাছ থেকে ১ হাজার ও ৪ জুয়াটিদের কাছ থেকে ১শ টাকা করে মোট ১৪ শ টাকা জরিমানা করে ছেড়ে দেয়।
    cn

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়া থানা পুলিশের অভিযানে মাদকসেবীসহ ৩ জুয়াটি আটক : জরিমানা আদায় করে মুক্ত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান