• Latest News

    সোমবার সারাদেশে বিএনপির বিক্ষোভ

    অনলাইন ডেস্ক  :
    ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীতে সমাবেশের অনুমতি না দেওয়ায় ঢাকা মহানগরসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, সোমবার ঢাকা মহানগরীর থানায় থানায় এবং সারাদেশের মহানগর ও জেলা শহরে বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
    cn

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: সোমবার সারাদেশে বিএনপির বিক্ষোভ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান