স্পোর্টস বার্তা:
এবারের সাফ ফুটবলে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও আফগানিস্তান। ২৬ ডিসেম্বর থেকে ভারতের শিলিগুঁড়ির 'কাঞ্চনজঙ্ঘা' স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই 'সাফ নারী চ্যাম্পিয়নশিপ'।
গেল তিন আসরের ধারাবাহিকতায় এটি চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসর। এই আসরে দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে পাকিস্তান ছাড়া সব দলই অংশ নিচ্ছে।
জানা গেছে, পাকিস্তান এই টুর্নামেন্টে অংশ নিতে অনাগ্রহ প্রকাশ করেছে।
টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে অনুষ্ঠিত হয়েছে ড্র অনুষ্ঠান। ড্র'তে 'এ' গ্রুপে পড়েছে চারটি দেশ আর 'বি'তে তিনটি। 'এ' গ্রুপে আছে- তিনবারের রানার আপ দল নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান। আর 'বি'তে আছে তিনবারের চ্যাম্পিয়ন ভারত, বাংলাদেশ ও আফগানিস্তান।
লটারি ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাফের প্রেসিডেন্ট-কাজী মোহাম্মদ সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালসহ বাফুফে'র কর্মকর্তারা।