• Latest News

    লড়াই করে হারল বরিশাল

    স্পোর্টস বার্তা:
    চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের দেয়া ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লড়াই করে মাত্র ১২ রানে হারল বরিশাল বুলস।
    রংপুর রাইডার্সের দেয়া ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উত্তেজনাকর ম্যাচে ১৬৩ রানে অলআউট হয়েছে বরিশাল।
    বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে টসে জয়লাভ করেন বরিশালের অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি প্রথমে রংপুরকে ব্যাটিংয়ে পাঠান।
    ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে রংপুরের ব্যাটসম্যানরা। দুই ওপেনার সৌম্য সরকার ও মোহাম্মদ শেহজাদ দুজনেই ব্যক্তিগত ১৪ রান করে করেন। তাদের উইকেট তুলে নেন বরিশালের তাইজুল ইসলাম।
    তবে সৌম্য ও শেহজাদ ফিরে গেলে ব্যাট হাতে ঝড় তোলেন মোহাম্মদ মিথুন। থিসারা পেরেরার বলে বোল্ড হওয়ার আগে ৪৪ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেন। ২ ছয় ও ৬ চারে সাজানো তার ইনিংসটি।
    মিথুন ঝড় থামতে না থামতেই লিয়াম ডওসেন ও শহীদ আফ্রিদি বরিশালের বোলারদের ওপর তাণ্ডব চালান। তবে আফ্রিদি ১০ বলে ২ ছক্কা ও ১ চারে ২২ রান করে পেরেরার বলে দিলশান মুনাভিরার হাতে ধরা পড়েন।
    আরেক ভয়ংকর ব্যাটসম্যান লিয়ামকে ফেরান রায়াড এমরিট। লিয়াম ৩৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪৬ রান করেন। শেষ পর্যন্ত ১৭৫ রানে শেষ হয় রংপুরের ইনিংস।
    ব্যাট করতে নেমে আজ বরিশালের শুরুটা ভালো হয়নি। দিলশান মুনাভিরা কোনো রান না করেই সোহাগ গাজীর বলে আউট হন। দারুণ ফর্মে থাকা শাহরিয়ার নাফিসও ব্যাট হাতে ব্যর্থ।
    গাজীর বলে মাত্র ১২ রান করে স্ট্যাম্পড আউট হন তিনি। দ্রুতই সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। মুশফিক ব্যক্তিগত ৮ রানে ডওসনের বলে স্ট্যাম্ড হন।
    এরপর জীবন মেন্ডিস এবং নাদিফ চৌধুরী মিলে ৭৪ রানের জুটি গড়েন। নাদিফ ২৫ বলে ৩ ছক্কায় ৪১ রানের ঝড়ো এক ইনিংস উপহার দিয়ে আফ্রিদির বলে আউট হন।
    আফ্রিদির দ্বিতীয় শিকার ফিফটি করা জীবন মেন্ডিস। মেন্ডিস ৫৩ বল খেলে ৫৭ রান করে শেহজাদের হাতে ধরা পড়েন। শেষদিকে খেলা জমিয়ে তোলেন পেরেরা, এমরিট ও তাইজুল।
    তবে এমরিট ও তাইজুল আউট হয়ে গেলে পরাজিত হয় বরিশাল। এমরিটকে রুবেল এবং তাইজুলকে আউট করেন সোহাগ গাজী।
    বরিশাল ও রংপুর ভালোই ছন্দে আছে। বরিশাল পাঁচ ম্যাচে মাঠে নেমে তিনটিতে জয় তুলে নিয়েছে। অন্যদিকে রংপুর চার ম্যাচে মাঠে নেমে জয় পেল ৩টিতে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: লড়াই করে হারল বরিশাল Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান