ডেস্ক রিপোর্ট : প্রেম করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বিয়ে করতে গিয়ে বিপাকে পড়েছে এক কিশোরী। কলকাতার বালুরঘাট থানা পুলিশ তাকে আটক করে চাইল্ড লাইন শিশুকল্যাণমূলক সংস্থার হাতে তুলে দিয়েছে। কিশোরীর নাম বুলবুলি সরকার (পরিবর্তিত নাম), বাড়ি সিরাজগঞ্জ জেলার ধানবান্ধি এলাকায়।ঘটনা সম্পর্কে জানা গেছে, সাত মাস আগে অপরিচিত যুবকের নম্বর থেকে কিশোরী বুলবুলির ফোনে মিস কল আসতে শুরু করে। কৌতূহলী হয়ে সেও ফোন করে। এরপরই ধীরে ধীরে অমৃত সূত্রধর নামের এক যুবকের সঙ্গে বুলবুলির আলাপ হয়। ছেলেটির সঙ্গে বন্ধুত্ব থেকে তার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। কিছুদিন পর তাকে পালিয়ে বিয়ে করার প্রস্তাব দেয়া হয়। বুলবুলি তাতে রাজি হয়ে যায়। অবশেষে একদিন বাড়ির কাউকে কিছু না জানিয়ে পালিয়ে গিয়ে ছেলেটির সঙ্গে দেখা করে বুলবুলি। পাচারচক্রের সহযোগিতায় বুলবুলিকে নিয়ে সীমান্ত পেরিয়ে হিলি হয়ে বালুরঘাটে চলে আসে অমৃত সূত্রধর। কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল, বালুরঘাট স্ট্যান্ড থেকে দূরপাল্লার গাড়ি ধরে বাইরে কোথাও নিয়ে গিয়ে বুলবুলিকে বিক্রি করে দেয়া। এরই এক পর্যায়ে বালুরঘাট বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ তাদের আটক করে। থানায় নিয়ে বুলবুলিকে জিজ্ঞাসাবাদ করতেই পুরো ঘটনা প্রকাশ হয়ে পড়ে। তখন বালুরঘাট থানার পুলিশ অমৃত সূত্রধরকে গ্রেফতার করে বুলবুলিকে চাইল্ড লাইনের হাতে তুলে দেয়। দক্ষিণ দিনাজপুর চাইল্ড লাইনের কো-অর্ডিনেটর সুরজ দাস জানিয়েছেন, মেয়েটির বাড়ি বাংলাদেশে। তাকে যাতে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায়, সে চেষ্টাই করা হচ্ছে।
bp
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: পালিয়ে ভারতে বিয়ে করতে গিয়ে বিপাকে বাংলাদেশি কিশোরী
Rating: 5
Reviewed By: Unknown