• Latest News

    চকরিয়ায় বজ্রপাতে নিহত ২

    নিজস্ব প্রতিনিধি :
    চকরিয়া উপজেলায় বজ্রপাতে দুইব্যক্তি নিহত হয়েছে। নিহতদের একজন চিংড়ি ঘের কর্মচারী  এবং অপরজন মৎস্যজীবি বলে জানা গেছে। উপজেলার খুটাখালী ইউনিয়নের চিংড়িজোনের বহলতলী মৌজার কাউয়ারদিয়ার ১১ একর চিংড়িঘেরের খামার বাড়িতে বজ্রপাত আঘাত হানলে ঘটনাস্থলেই প্রাণ হারায় ঘের কর্মচারী এমদাদ হোসেন মাঝি (৫৫) ও চিরিংগা ইউনিয়নের ৯১একর চিংড়ি জোনে আবদুল হাকিম নামে এক মৎস্যজীবি মারা যায়। গতকাল শুক্রবার সকাল এগারটার দিকে এ ঘটনা ঘটে।
    নিহত ঘের কর্মচারী এমদাদ মাঝি চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের রিংভং দরগাহ গেইট এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র। ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অপরদিকে বজ্রপাতে নিহত মৎস্যজীবী আবদুল হাকিম চিরিংগা ইউনিয়নের ৯১একর চিংড়ি ঘের এলাকার আলী আহমদের ছেলে। আবদুল হাকিমের ৬মেয়ে ও ২ ছেলে রয়েছে। চিরিংগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন এ সত্যতা নিশ্চিত করেছেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় বজ্রপাতে নিহত ২ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান