• Latest News

    ফেইসবুক চালু রেখেই পরীক্ষা চলবে: শিক্ষামন্ত্রী

    শিক্ষা বার্তা:
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, 'বার বার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কারণে পরীক্ষা চলার সময়ে ফেসবুক বন্ধ রাখার চিন্তা করেছিল সরকার। তবে সেরকম কিছু করা হচ্ছে না। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম খোলা রেখেই পরীক্ষা নেওয়া হবে।'

    মঙ্গলবার (১ নভেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করার পর সাংবাদিকদের এ তিনি এই কথা জানান।  মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টফিকেট (জেডিসি) পরীক্ষা।

    পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, 'আমরা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কমিটি গঠন করেছি। সেখানে আইন-শৃ্খলা বাহিনীর সব শাখাকে যুক্ত করেছি। আমরা প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে সক্ষম হয়েছি। ফেসবুকে কোনও তথ্য পেলে বিটিআরসি তাৎক্ষণিক পদক্ষেপ নেবে। ফেসবুক বন্ধ করলে অন্য সমস্যা হবে। আমাদের গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ করতে পেরেছি। ইতোমধ্যে চারজনকে গ্রেফতারও করা হয়েছে।  সামজিক যোগাযোগ মাধ্যম চালু রেখেই পরীক্ষা চলবে।' 

    এবার ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন। সেই হিসেবে এবার পরীক্ষার্থী বেড়েছে ৮৬ হাজার ৮৪২ জন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ফেইসবুক চালু রেখেই পরীক্ষা চলবে: শিক্ষামন্ত্রী Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান